Joy Biswas

Directions

Joy Biswas Bangladeshi Registered Nurse 🇧🇩 | MSN student at Salford 🇬🇧 | CBT & NMC guides in Bangla | Helping BD nurses come to UK for Higher Education

04/07/2026

প্রতি ১০ জন রোগীর মধ্যে ১ জন হসপিটালে এসে নতুন ইনফেকশনে (HAI) আক্রান্ত হন! 🧼⚠️ অথচ সঠিক নিয়মে হাত ধুলে এই ইনফেকশনের ৫০% পর্যন্ত প্রতিরোধ করা সম্ভব।
📌 WHO হ্যান্ড হাইজিনের ৬টি ধাপ:
1️⃣ Palm to Palm (তালু দিয়ে তালু)
2️⃣ Back of Hands (হাতের পিঠ)
3️⃣ Interlaced Fingers (আঙুলের ফাঁকে ফাঁকে)
4️⃣ Interlocked Fingers (আঙুল লক করে)
5️⃣ Thumb Rub (বুড়ো আঙুল মুঠো করে)
6️⃣ Fingertips to Palm (নখ দিয়ে তালু স্ক্রাব)
⚠️ ক্লিনিক্যাল টাইমিং:
সাবান ও পানি: ৪০-৬০ সেকেন্ড।
হ্যান্ড রাব: ২০-৩০ সেকেন্ড।
ট্যাপ বন্ধ করার নিয়ম: হাত ধোয়া শেষে ব্যবহৃত টিস্যু বা টাওয়েল দিয়ে ট্যাপ বন্ধ করুন।

23/06/2026

IELTS প্রিপারেশন নিজে নিজে শুরু করার সবচেয়ে সহজ ৩টি ধাপ 📋✨

✅ Step 1 (ইউটিউব চ্যানেল): IELTS Liz, E2 IELTS এবং IELTS Simon এই ৩ টা দিয়ে শুরু করতে পারেন।

✅ Step 2 (বইপত্র): কেবল Cambridge IELTS series (১১-১৯) এবং ব্রিটিশ কাউন্সিলের অফিশিয়াল ম্যাটেরিয়ালস।

✅ Step 3 (AI স্পিকিং): শেষের জন্য জমিয়ে না রেখে আজ থেকেই Gemini বা ChatGPT-এর ভয়েস মোডকে আপনার পার্সোনাল এক্সামিনার বানিয়ে প্র্যাকটিস শুরু করুন।

📌 কমেন্টে বলুন আপনি এখন পড়াশোনার কোন স্টেজে আছেন? 👇

ভাইরে ভাই, বাংলাদেশে ৩৫°-৪০° এও আমরা বেঁচে ফিরি, কিন্তু ইউকে-র ৩১° মানে তো পুরো ওভেনের ভেতর জ্যান্ত তন্দুরি চিকেন হয়ে যা...
23/06/2026

ভাইরে ভাই, বাংলাদেশে ৩৫°-৪০° এও আমরা বেঁচে ফিরি, কিন্তু ইউকে-র ৩১° মানে তো পুরো ওভেনের ভেতর জ্যান্ত তন্দুরি চিকেন হয়ে যাওয়া! মাথার ওপর ফ্যান নাই, বাতাসে নড়াচড়া নাই, আর সূর্য মামা রাত ৯টা পর্যন্ত ডিউটি করবে।

16/06/2026

UK আসতে আমার কত টাকা লেগেছে?
IELTS, Visa, IHS, Tuition, Deposit, Flight সব মিলিয়ে অনেক টাকায় খরচ হবে। শুধু শুরুতেই।

কিন্তু এটা ছোট হিসাব। বড় হিসাব হলো যা টাকায় মাপা যায় না :

মায়ের অসুস্থতায় পাশে থাকতে না পারা।
পূজা, বিয়ে সব ছবিতে দেখা।
রাত ৪টায় অন্ধকারে একা বসে থাকা।

এই video তে জিজ্ঞেস করলাম — worth it কিনা?
সৎ উত্তর দিলাম। শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি UK আসার কথা ভাবছেন এই video টা আগে দেখুন। Motivated হওয়ার জন্য না। Prepared হওয়ার জন্য। 💙

কমেন্টে বলুন এই video দেখে আপনার মনে কী এলো?

14/06/2026

CBT এবং OSCE, NMC registration এ দুটো পরীক্ষা আছে। অনেকে শুধু CBT জানেন। OSCE সম্পর্কে জানেন না। আজকে দুটোই বললাম। 📝

CBT ~ Computer Based Test (Theory)
✅ MCQ questions — computer এ
✅ দুই পার্ট: Numeracy + Clinical
✅ বাংলাদেশেও দেওয়া যায়
✅ দুটোতেই pass করতে হবে

OSCE ~ Practical Exam (UK তে)
✅ Clinical stations - real-life scenarios
✅ Medication, wound care, communication, handover
✅ UK তে NMC approved centre এ দিতে হয়।

📌আগামী সপ্তাহ থেকে CBT নিয়ে বিস্তারিত বলব।
আপনার নার্স বন্ধুকে Share করুন।👇

UK তে নার্স হতে চান? তাহলে CBT সম্পর্কে জানতেই হবে। 📝  CBT = Computer Based Test। এটা NMC এর পরীক্ষা যেটা UK এর বাইরে থে...
11/06/2026

UK তে নার্স হতে চান?
তাহলে CBT সম্পর্কে জানতেই হবে।
📝 CBT = Computer Based Test। এটা NMC এর পরীক্ষা যেটা UK এর বাইরে থেকে আসা সব নার্সকে দিতে হয়।

দুটো পার্ট:
✅ Numeracy — ওষুধের calculation
✅ Clinical — UK nursing practice, NMC Code, safeguarding

❌ সবচেয়ে বড় ভুল: বাংলাদেশের textbook দিয়ে পড়া। ✅ সঠিক পথ: UK guidelines, NMC Code, NHS protocols।
ভালো খবর হলো — বাংলাদেশেও এই পরীক্ষা দেওয়া যায়। আমি প্রতি সপ্তাহে একটা করে CBT এর topic বাংলায় ব্যাখ্যা করব ভাবছি। আপনি কি জানতে চান? তাহলে কমেন্টে Yes লিখুন।

এই post টা Save করুন 📌 এবং আপনার নার্স বন্ধুকে Tag করুন।

UK তে Nursing পড়তে আসতে চান?কীভাবে UK Student Visa পেলাম একজন বাংলাদেশী নার্সের সম্পূর্ণ অভিজ্ঞতা 🇧🇩✈️🇬🇧সবচেয়ে বেশি যে...
10/06/2026

UK তে Nursing পড়তে আসতে চান?
কীভাবে UK Student Visa পেলাম একজন বাংলাদেশী নার্সের সম্পূর্ণ অভিজ্ঞতা 🇧🇩✈️🇬🇧

সবচেয়ে বেশি যে প্রশ্নটা পাই "দাদা/ভাইয়া, ইউকে-তে উচ্চশিক্ষার জন্য আসার শুরুটা আসলে কীভাবে করব?" আজকে একদম প্রথম ধাপ থেকে ভিসা পর্যন্ত বলার চেষ্টা করব।

আমার situation:
→ বাংলাদেশে BSN করা ও রেজিস্টার্ড নার্স
→ University of Salford থেকে MSc Nursing এর Offer পেয়েছি এবং এখন এখানেই পড়ছি।

✅ যেভাবে এগোবেন:
১. IELTS Academic (প্রথম ধাপ)
UK-তে আসার প্রথম শর্তই হলো ইংলিশ প্রফিসিয়েন্সি। আমার ইউনিভার্সিটিতে রিকোয়ারমেন্ট ছিল Overall 6.0, এবং কোনো ব্যান্ডে 5.5 এর নিচে নয়। আপনার কোর্স ও ইউনিভার্সিটি ভেদে এটা কিছুটা বদলাতে পারে।

২. University Application
পছন্দের ইউনিভার্সিটিগুলোতে কোর্স সিলেক্ট করে অ্যাপ্লাই করতে হয়। এর জন্য আপনার আগের সব একাডেমিক পেপারস (BSN certificate, transcript, nursing registration), একটি সুন্দর SOP (Statement of Purpose) এবং রেকমেন্ডেশন লেটার লাগবে।
ℹ️ যারা Diploma করেছেন তারা Top Up (Post Basic Nursing) এ Application করতে পারবেন।

৩. Offer Letter ও CAS
অ্যাপ্লিকেশন ঠিক থাকলে ইউনিভার্সিটি আপনাকে Conditional Offer Letter দেবে। এরপর রিকোয়ার্ড টিউশন ফি (ডিপোজিট) জমা দিলে ইউনিভার্সিটি থেকে Unconditional Offer Letter দিবে। আর Unconditional Offer Letter দিলে আপনাকে CAS এর জন্য University Portal এ Application করতে হবে। এটি ছাড়া ভিসা অ্যাপ্লাই করা অসম্ভব।
ℹ️ NB: University ভেদে Deposit এর পর CAS (Confirmation of Acceptance for Studies) বা Unconditional Offer Letter ইস্যু করে।

৪. Financial Proof
ভিসার জন্য আপনার বা স্পন্সরের ব্যাংক অ্যাকাউন্টে বাকি টিউশন ফি + ৯ মাসের লিভিং কস্ট টানা ২৮ দিন থাকতে হবে।

৫. TB Test ও Visa Application
বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে অনুমোদিত সেন্টার (যেমন: IOM) থেকে যক্ষ্মা (TB) পরীক্ষা করা বাধ্যতামূলক। এরপর অনলাইনে ভিসা ফি এবং হেলথ সারচার্জ (IHS) পেমেন্ট করে ফর্ম সাবমিট করতে হয়।

৬. Biometrics এর জন্য নিকটস্থ VFS Global বা Visa Application Centre-এ গিয়ে ফিঙ্গারপ্রিন্ট ও ছবি দিতে হয়।

📋 Quick Checklist একনজরে যা যা লাগবে (Save this)

✅ IELTS Academic score
✅ Conditional and Unconditional offer letter University থেকে পাবেন
✅ CAS Number University থেকে পাবেন
✅ Bank statement continuous financial proof
✅ BSN certificate + transcript + nursing registration
✅ TB test approved centre
✅ Passport minimum ৬ মাস validity
✅ Biometrics appointment
✅ Visa fee + IHS (Immigration Health Surcharge)

⏱ Processing Time: আমার ক্ষেত্রে বায়োমেট্রিক্সের পর ৩ সপ্তাহ লেগেছিল। তবে ইনটেকের সময় ভিড় থাকে, তাই কোর্সের অন্তত ২-৩ মাস আগে প্রসেস শুরু করা ভালো।
⚠️ সবচেয়ে বড় ভুল যা করবেন না: ব্যাংক ফান্ডের ২৮ দিনের হিসাবে গন্ডগোল করা। এক ঘণ্টার জন্যও ব্যালেন্স রিকোয়ার্ড অ্যামাউন্টের নিচে নামলে ভিসা রিজেক্ট হতে পারে!

আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে লিখুন। আমি উত্তর দেব। 💙
💬 আপনি কি UK আসার কথা ভাবছেন? কমেন্টে 🇬🇧 দিন আমি জানতে চাই!
📌 এই post-টি Save করে রাখুন UK আসার plan থাকলে কাজে লাগবে।

10/06/2026

NMC Registration এর সম্পূর্ণ ধাপগুলো কোথা থেকে শুরু করবেন। 📋

📌 এই post টা Save করুন পরে কাজে লাগবে।

১. nmc.org.uk এ application শুরু করুন (fee: £140)
২. Documents জমা দিন (BSN, registration, IELTS, passport)
৩. NMC আপনার qualification review করবে ধাপ
৪. CBT দিন (Numeracy + Clinical) বাংলাদেশেও দেওয়া যায়
৫. OSCE দিন UK তে (practical assessment)
৬. NMC PIN পান = আপনি UK Registered Nurse

✅ মনে রাখবেন এটা সময় নেয়। কিন্তু প্রতিটা ধাপ possible। আপনার নার্স বন্ধুকে Tag করুন 👇

22/01/2026
18/01/2026

চারদিকে শুধু ডিভোর্স আর ব্রেকআপ, দুই দিন আগে তাহসানেরও ডিভোর্স হয়ে গেছে।মানে এতো সুন্দর বউ রেখে তো ঘর থেকেই বের হওয়ার কথা না। সেখানে ডিভোর্স? অহ!
সব কিছু দেখার পরে ডিসাইড করেছি course চালু করবো বিষয় হলো marriage for life/ prem also. Course এর নাম হবে How to sustain a marriage or prem. তিন মাসের একটা কোর্স থাকবে, সেখানে যাবতীয় সব কিছু হাত ধরে ধরে শেখানো হবে। হাত ধরে মানে আপনি বা আপনার বউয়ের হাত ধরে না। কথার কথা বুঝাইলাম।
কোর্সের ফি বেশি নিব না মাত্র ১ লাখ টাকা। কারণ এই কোর্স গরীবদের জন্য না, গরীবদের সহজে ডিভোর্স //প্রেম হয়না।

Address

Salford
Manchester

Website

Alerts

Be the first to know and let us send you an email when Joy Biswas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby health & beauty businesses